১১ নভেম্বর ২০২২ - ২০:১৩
ইরানি হাইপারসনিক ক্ষেপণাস্ত্র শত্রুর রাডার ভেদ করতে সক্ষম: কমান্ডার

ইসলামি প্রজাতন্ত্র ইরান হাইপারসনিক ক্ষেপণাস্ত্র তৈরি করেছে এবং এ ক্ষেপণাস্ত্র শত্রুর রাডার ভেদ করতে সক্ষম। এ তথ্য জানিয়েছেন, ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি’র অ্যারোস্পেস ডিভিশনের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আমির আলী হাজিজাদেহ।

তিনি জানান, “এই ক্ষেপণাস্ত্র পৃথিবীর বায়ুমণ্ডল কিংবা পৃথিবীর বাইরের বায়ুমণ্ডলে সমানভাবে চলতে সক্ষম। শত্রুর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এই ক্ষেপণাস্ত্রকে ঠেকাতে পারবে না।”

শব্দের চেয়ে অন্তত পাঁচ গুণ বেশি গতিতে ছুটতে পারে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র। তবে ইরানের এই ক্ষেপণাস্ত্রের গতি কতটা তা জানা যায়নি। জেনারেল আমির আলী হাজিজাদেহ বলেন, “উচ্চ গতির কারণে এই ক্ষেপণাস্ত্র যেকোনো প্রতিরক্ষা ব্যবস্থাকে ভেদ করতে সক্ষম এবং আমি মনে করি না আগামী কয়েক দশকেও এই ক্ষেপণাস্ত্র ঠেকানোর প্রযুক্তি কেউ অর্জন করতে পারবে।”

342/